× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভদ্রা নদীতে বিলীন আবাসনের ঘর

খুলনা অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:৩১ পিএম

খুলনার ডুমুরিয়ায় শুক্রবার রাতে আবাসন প্রকল্পের বাসিন্দা মনিরা বেগমের ঘরটি ভদ্রা নদীতে ভেঙে পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ায় শুক্রবার রাতে আবাসন প্রকল্পের বাসিন্দা মনিরা বেগমের ঘরটি ভদ্রা নদীতে ভেঙে পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদী খননের পর এবার ভাঙনের কবলে পড়েছে কাঁঠালতলা সরকারি আবাসন প্রকল্প। নদীর তীরঘেঁষে নির্মিত প্রকল্পের একটি ঘর ইতোমধ্যে নদীতে চলে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও চারটি।

যেকোনো সময় সেগুলোও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। অথচ এসব ঘরে বসবাস করছে গৃহহীন ও অসহায় পরিবারগুলো। ভাঙন ঠেকাতে দ্রুত পাইলিংয়ের দাবি জানিয়েছেন তারা।

গত শুক্রবার রাতে আবাসন প্রকল্পের বাসিন্দা মনিরা বেগমের ঘরটি ভদ্রা নদীতে ভেঙে পড়ে। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। একইভাবে রওশনারা বেগম, ফরিদা বেগম, বিল্লাল হোসেন গাজী ও আব্দুর রশিদ গাজীর ঘরও ভাঙনের মুখে। এসব ঘরে বসবাসকারী পরিবারগুলো প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে।

সরেজমিন দেখা যায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজারের কাছে ভদ্রা নদীর তীরে আবাসন প্রকল্পের ২৬টি ঘর নির্মাণ করা হয়েছে। ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে গৃহহীন ও বাস্তুহারা মানুষের জন্য নদীর চর ভরাট করে এসব ঘর নির্মাণ করা হয়। কিন্তু নদীর তীরঘেঁষে ঘর নির্মাণ এবং পরবর্তী সময়ে নদী খননের ফলে প্রকল্পটি ভাঙনের ঝুঁকিতে পড়ে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা বলেন, মনিরা বেগমের ঘর নদীতে ভেঙে পড়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাকে অন্য একটি ঘরে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। উপজেলা ইউএনও সবিতা সরকার বলেন, কাঁঠালতলা আবাসন প্রকল্পের একটি ঘর নদীতে ভেঙে পড়ার বিষয়টি তিনি জানেন। সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা