× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলা কাটা ব্যক্তিসহ শিশুর লাশ উদ্ধার

বগুড়া ও কামারখন্দ প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:২৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

বগুড়ায় ঘরের ভেতর থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার এবং কামারখন্দের ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মরদেহ উদ্ধার। প্রতিবেদকদের পাঠানো খবর

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। তারা বিবাহিত। বাড়িতে তিনি একাই বসবাস করতেন। তবে গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় তার ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন টুলু মিয়া। ছোট মেয়ে জুথির দাবি, অসুস্থতাজনিত মানসিক অবসাদ থেকে তিনি নিজেই ধারালো বঁটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শাজাহানপুর থানা ওসি আশিক ইকবাল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

কামারখন্দ (সিরাজগঞ্জ ) : নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর প্রাথমিক স্কুলের শিক্ষার্থী জুনায়েদের মরদেহ পাওয়া গেল নদীর তলদেশে। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর শনিবার সকাল ৯টায় জুনায়েদের মরদেহ জেলার কামারখন্দের ইছামতী নদীর তলদেশ থেকে উদ্ধার করেছেন। উপজেলার ভদ্রঘাট গ্রামের মিঠুর ছেলে জুনায়েদ শুক্রবার তাদের বাড়ির পাশে ওই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা