× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে

সিলেট অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:১৬ পিএম

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ফলাফল ঘোষণা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ফলাফল ঘোষণা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ শিক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬০২ জন।

শনিবার বেলা ১১টায় সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ফলাফল ঘোষণা করেন।

এবারের ফলাফলে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে। বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ৯৫৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮৯৩ জন। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৯৩৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯৫৮ জন।

ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৬ জন। তাদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৫০১ জন। তাদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৩৮ জন। পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

মানবিক বিভাগে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২২ হাজার ৮৪৮ জন। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯১১ জন। এ বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা