× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে

যশোর প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:০২ পিএম

ফল প্রকাশ করেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফল প্রকাশ করেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুই-ই কমেছে। বিশেষ করে ইংরেজিতে ফেল করায় এ বিপর্যয় ঘটেছে। গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫। আর ৯টি বোর্ডের মধ্যে পাসের হারে টানা তিনবারের মতো অষ্টম অবস্থানে রয়েছে।

শনিবার সকালে ফল প্রকাশ করেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন। তিনি বলেন, ইংরেজিতে পাসের হার ৫৪ দশমিক ৯৫, আইসিটিতে ৬৭ দশমিক ৮৪ ও উচ্চতর গণিতে ৬৯ দশমিক ৭১। এই তিন বিষয়ে পাসের হার কমে যাওয়ায় বোর্ডের সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে। তা ছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য বিষয়ের শিক্ষক ইংরেজির ক্লাস নেন, আবার আইসিটির বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট। এ ছাড়া এ বছর নকলমুক্ত, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। 

এ বছর যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ ভাগ; জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। গত বছর (২০২৫) যশোর বোর্ডে পাসের হার ছিল ৫০ দশমিক ২০ ভাগ; জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। পাসের হারের দিক থেকে এ বছরের ফলাফল সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে অষ্টম। 

শনিবার প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এই চিত্র উঠে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, ইংরেজি, আইসিটি ও উচ্চতর গণিতে অনুত্তীর্ণের হার বেড়ে যাওয়ায় বোর্ডের সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন এসব তথ্য জানিয়েছেন।

যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৬৮ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২১ হাজার ৫০২ জন এবং ছাত্রী ২৯ হাজার ১৬৬ জন। পাসের হার ৪৪ দশমিক ৯২। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। বহিষ্কৃত হয়েছেন ৪৩ জন। এর আগে যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ২১ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ১৬৭ জন। পাসের হার ৭০ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৫৮ জন। মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৭৯ হাজার ১৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৩০ হাজার ১৯১ জন। পাসের হার ৩৮ দশমিক ২১ ভাগ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৬৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ১২ হাজার ১১৫ জন ছাত্রছাত্রীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩১০ জন। পাসের হার ৪৩ দশমিক ৮৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ২০৫ জন ছাত্রছাত্রী। এবারের ফলাফলের চিত্র তুলে ধরে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, ইংরেজিতে পাসের হার ৫৪ দশমিক ৯৫, আইসিটিতে ৬৭ দশমিক ৮৪ ও উচ্চতর গণিতে ৬৯ দশমিক ৭১। এই তিন বিষয়ে অনুত্তীর্ণের হার বেড়ে যাওয়ায় বোর্ডের সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে। 

সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন আরও বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য বিষয়ের শিক্ষক ইংরেজির ক্লাস নেন, আবার আইসিটির বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট। এসব কারণে শিক্ষার্থীদের ফলাফলে প্রভাব পড়েছে। এ ছাড়া নকলমুক্ত, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করতে পারেননি। এসব কারণে সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা