× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরুড়া উপজেলা ইউএনওর রুমে ঢুকতে লাগবে না অনুমতি

কুমিল্লা অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:২৬ পিএম

বরুড়া উপজেলা ইউএনওর কক্ষের দরজায় টাঙানো প্রবেশসংক্রান্ত নির্দেশনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরুড়া উপজেলা ইউএনওর কক্ষের দরজায় টাঙানো প্রবেশসংক্রান্ত নির্দেশনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি কর্মকর্তার রুমে ঢুকতে আগাম অনুমতি নেওয়া, দরজার সামনে অপেক্ষা করা কিংবা জুতা খুলে রাখার প্রচলিত আনুষ্ঠানিকতাÑএসব ধারণা থেকে সাধারণ মানুষকে বের করে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা ইউএনও আসাদুজ্জামান রনি।

নিজের কার্যালয়ের দরজায় স্পষ্ট নির্দেশনা টাঙিয়ে দিয়েছেন, অনুমতি ছাড়াই প্রবেশ করা যাবে, খুলতে হবে না জুতাও। তার এ উদ্যোগে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমানোর একটি বার্তা উঠে এসেছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ইউএনওর রুমের দরজায় শোভা পাচ্ছে বিশেষ এ নির্দেশনা। সেখানে লেখা রয়েছে, ‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’

নির্দেশনাটির মধ্য দিয়ে সেবাপ্রত্যাশীদের জন্য নিজের রুমের দরজা উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন ইউএনও। ফলে কোনো নাগরিককে তার সঙ্গে দেখা করতে আগাম অনুমতি নেওয়া কিংবা জুতা খুলে বাইরে রেখে প্রবেশের আনুষ্ঠানিকতা পালন করতে হবে না।

সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে অনেক সাধারণ মানুষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে সংকোচ বোধ করেন। কখনো অনুমতির অপেক্ষা, কখনো দাপ্তরিক আনুষ্ঠানিকতা, আবার কখনো মধ্যস্বত্বভোগীদের কারণে সেবাপ্রাপ্তি কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় বরুড়ার ইউএনওর এ উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

উদ্যোগের বিষয়ে উপজেলা ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন, এটাই আমার প্রত্যাশা।

সাধারণ মানুষের জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত রাখার এ উদ্যোগ কতটা কার্যকরভাবে নাগরিক সেবা সহজ করে, সেটিই এখন দেখার বিষয়। তবে ইউএনওর কক্ষের দরজায় টাঙানো ছোট্ট একটি নির্দেশনা সরকারি দপ্তরে জনবান্ধব পরিবেশ তৈরির একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা