নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:২৪ পিএম
কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি পদে সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হাই সেলিম পুনর্নির্বাচিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনার কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি পদে সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হাই সেলিম পুনর্নির্বাচিত।
শনিবার দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন।
প্রেস ক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য রফিকুল ইসলাম হিলালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।
সাধারণ সভার প্রথম অধিবেশনে ক্লাবের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
সভায় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের উন্নয়নে সরকার কাজ করছে। তিনি সাংবাদিকদের নির্ভয়ে নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান।
এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল ও আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, হারেছ উদ্দিন ফকির, বিজয় রজক, লাভলু পাল চৌধুরী, আবু বকর সিদ্দিক, শেখ কামাল ও সংগঠনের অন্য সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।