× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক বিক্ষোভের মধ্যে ১৮ কারখানা ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:২০ পিএম

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়কে নেমেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়কে নেমেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন পোশাক শ্রমিকরা।

এর মধ্যে ওভারটাইমের সুযোগও কমেছে বলে অভিযোগ তাদের।

এমন পরিস্থিতিতে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়কে নেমেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা।

শনিবার  বিকেলে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির কারণে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টিফিনের বিরতির সময় কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। তারা সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। পরে পাশের ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।

একপর্যায়ে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের ভাষ্য, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও বেতন বাড়েনি। আগের মতো ওভারটাইমের সুযোগও নেই। এ কারণে দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন তারা।
খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কয়েকটি স্থানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, পোশাক শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে।

তবে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। জনদুর্ভোগ সৃষ্টি এবং মানুষের জানমালের ক্ষতি হয়- এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এ ঘটনায় কালিয়াকৈরে ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত ১৮টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা