× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় টানা দুই বছর শতভাগ ফেল এক কলেজে

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:১৭ পিএম

মাগুরায় টানা দুই বছর শতভাগ ফেল এক কলেজে

মাগুরায় সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। জেলার মোট ৩৫টি কলেজের মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এমন শোচনীয় ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 

পরীক্ষায় শতভাগ ফেল করা দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয় এবং মহম্মদপুর উপজেলার গোপিনাথপুর এমকে স্কুল অ্যান্ড কলেজ।

বুজরুক শ্রীকুণ্ডী মহাবিদ্যালয়টি ১৯ জন শিক্ষক দিয়ে পরিচালিত। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে এইচএসসি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের একজনও পাস করতে পারেননি। এমনকি গত বছরও এ কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেননি। ফলে টানা দুই বছর ধরে প্রতিষ্ঠানটিতে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে মহম্মদপুর উপজেলার গোপিনাথপুর এমকে স্কুল অ্যান্ড কলেজটি ৬ জন শিক্ষক দিয়ে পরিচালিত। এ প্রতিষ্ঠান থেকে দুজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও একজনও পাস করতে পারেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা