× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:১০ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ২০:১৩ পিএম

নবীনগরে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য, আবার কোনো প্রতিষ্ঠানে শতভাগ পাসের সাফল্য।

উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৭০ জন। তবে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে আলিম উদ্দিন জোবেদা কলেজের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন এবং বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কিন্তু দুই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ প্রতিষ্ঠান দুটিতে পাসের হার শূন্য শতাংশ।

অন্যদিকে আলিম উদ্দিন জোবেদা কলেজ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) শাখায় ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। তাদের মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা