মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:০০ পিএম
কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জে প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’-এর ২০২৬-২৭ মেয়াদের ২৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল কাসেমকে সভাপতি এবং সাংস্কৃতিক সংগঠক আসলামুল হক আসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য পদধারীরা হলেনÑ সহসভাপতি দেবাশীষ ভৌমিক ও ফৌজিয়া জলিল নেন্সি, যুগ্ম সম্পাদক আলিমুর রাজীব ও তাসনুমা এনাম বর্ষা, সাংগঠনিক সম্পাদক নেন্সি জাহান, পাঠাগার সম্পাদক তাসনিয়া আক্তার, নারী বিষয়ক সম্পাদক শারমীন সুলতানা, প্রচার সম্পাদক শ্যামল বাবু, ক্রীড়া সম্পাদক অমি, সাংস্কৃতিক সম্পাদক টুনটুন, অর্থ সম্পাদক মোমিন ভূঁইয়া এবং সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক কবি সফিকুল ইসলাম উচ্ছ্বাস। এ ছাড়া কমিটিতে আরও ১০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চল ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।
সভায় বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাসেম, নাট্যকার দেবাশীষ ভৌমিক, তানিয়া আক্তার, শিক্ষক মোমিন ভূঁইয়া, সংস্কৃতিকর্মী জহিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফৌজিয়া জলিল নেন্সি, নৃত্যশিল্পী টুনটুন এবং সাংস্কৃতিক সংগঠক আসলামুল হক আসলাম প্রমুখ।
সভায় সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম বলেন, নতুন কমিটির মাধ্যমে কিশোরগঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে চাই। সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম বলেন, অদম্য বাংলাদেশকে আমরা শুধু একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। সুস্থ সংস্কৃতিচর্চা, সাহিত্য, মুক্তচিন্তা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।
সভার সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু বলেন, ‘বুক তার বাংলাদেশের হৃদয়’Ñ এই স্লোগানকে ধারণ করে অদম্য বাংলাদেশ একটি মানবিক ও সাংস্কৃতিক আন্দোলনের নাম। এ সংগঠনের লক্ষ্য শুধু পাঠকদের একত্র করা নয়, বরং সমাজের অসংগতি দূর করতে সচেতনতা তৈরি, সুস্থ সংস্কৃতিচর্চার প্রসার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নতুন কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জে সংগঠনটি আরও গতিশীল হবে বলে আশা করি।