× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসিতে ফেল, চিরকুট লিখে ‘আত্মহত্যা’

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে সে নিজ ঘরে চরম পথ বেছে নেয়।

মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র হতাশা এবং বাবা-মায়ের প্রতি গভীর অনুশোচনার কথা উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুট ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা