× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:৫৩ পিএম

পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিস্টার  হাসান রাজিব প্রধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় যারা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করবে, তাদের অভিভাবকসহ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন ঘুরিয়ে দেখানোর ঘোষণা দিয়েছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

এছাড়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে অতিথি হিসেবে নিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করবে, সেই প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার দেওয়ারও প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।

শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, “বর্তমান সময় প্রযুক্তিনির্ভর। এআই এসেছে, এর সঙ্গে পাল্লা দিতে হবে, এআইকে পেছনে ফেলতে হবে। এজন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে সুনাগরিক হতে হবে। তোমরা ভালো ফলাফল করেছ, তোমাদের ওপর আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। আমরা মনে করি, তোমরা একদিন সুনাগরিক হবে এবং বাংলাদেশের দায়িত্ব তোমাদের হাতে অর্পিত হবে।”

সফলতা অর্জনের বিষয়ে সংসদ সদস্য বলেন, “একজন সফল মানুষ হতে হলে কয়েকটি বিষয় অনুসরণ করতে হয়। বড় হওয়ার স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখা কঠিন কাজ। স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা অর্জন করা সম্ভব।”

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন  ধবলসূতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহামুদুল ইসলাম। তিনি বলেন, “আমাদের জন্য এত সুন্দর আয়োজন করায় এমপি মহোদয় ও উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকার রহমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা