× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়ান্ন প্রতিষ্ঠানের ৩৩টিতে পাসের হার ৪০ শতাংশের নিচে

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৯:২২ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে পাসের হারে হবিগঞ্জের অবস্থান দ্বিতীয় হলেও বোর্ডের গড় ফলাফলের চেয়ে পিছিয়ে রয়েছে জেলাটি। চলতি বছর জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১০৪ জন শিক্ষার্থী।

চলতি বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৮৯ জন। পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। সে হিসাবে বোর্ডের গড়ের চেয়ে হবিগঞ্জের পাসের হার ২ দশমিক ৯৫ শতাংশ কম। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির হার জেলায় মাত্র শূন্য দশমিক ৮২ শতাংশ, যেখানে বোর্ডের গড় ১ দশমিক ৬৭ শতাংশ। সিলেট জেলায় জিপিএ-৫ প্রাপ্তির হার ২ দশমিক ৯২ শতাংশ।

ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। জেলায় ছাত্রীদের পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, বিপরীতে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৯২ শতাংশ। দুই বিভাগের পাসের হারে ব্যবধান ৯ দশমিক ৯৪ শতাংশ। ৪ জেলার মধ্যে এ ব্যবধান সর্বোচ্চ। মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৬৫ দশমিক ৬ শতাংশই ছাত্রী। অন্যদিকে জেলায় ৪ হাজার ৯৯৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২ হাজার ৯৪ জন। অকৃতকার্য হয়েছেন ২ হাজার ৯০১ জন, যা ছাত্র পরীক্ষার্থীদের প্রায় ৫৮ শতাংশ। 

উপজেলাভিত্তিক ফলাফলে হবিগঞ্জ সদর উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে বাহুবলে ৩৫ দশমিক ৪৭, লাখাইয়ে ৩৬ দশমিক ১২, মাধবপুরে ৩৭ দশমিক ১৩ এবং আজমিরীগঞ্জে ৩৮ দশমিক ০১ শতাংশ। 

এদিকে জেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির পাসের হার ৪০ শতাংশের নিচে। অর্থাৎ অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফল শিক্ষার গুণগত মান, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমের তদারকি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা