× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়রার শাকবাড়িয়া কলেজে ভরাডুবি

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৮:৩৯ পিএম

কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ফেল করেছেন।

পাসের হার ‘শূন্যে’ নেমে আসার এই রেকর্ড ভাঙা লজ্জাজনক ফলাফলে গোটা উপজেলায় তীব্র ক্ষোভ ও অসন্সোষ দেখা দিয়েছে। নামমাত্র প্রতিষ্ঠান টিকিয়ে রাখা আর চরম অব্যবস্থাপনার খেসারত কোমলমতি শিক্ষার্থীরা দিচ্ছে কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায়, একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বিগত বছরগুলোতেও এই প্রতিষ্ঠানের ফলাফলের ধারাবাহিক অবনতি ঘটেছিল, যা ক্রমান্বয়ে নিচের দিকে নেমে এ বছর শূন্যে এসে ঠেকেছে।

এ বিষয়ে জানতে চাইলে শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আবু বক্কর সিদ্দিকী দায় এড়াতে উল্টো শিক্ষার্থীদের ওপর দোষ চাপান। তিনি দাবি করেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। তারা লেখাপড়ায় চরম অমনোযোগী ছিল এবং নিয়মিত কলেজে আসত না। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও অভিভাবকদের অনুরোধে সবাইকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণে এমন ফল হয়েছে।” 

কয়রা উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়া কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা