× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৮:৩৩ পিএম

বৃষ্টির কারণে হাসির ঝিলিক ও স্বস্তি দেখা গেছে কৃষকের চোখেমুখে। তবে সামান্য ঝড়ো হাওয়ায় শুয়ে পড়েছে  কিছু কিছু ক্ষেতের ধানগাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃষ্টির কারণে হাসির ঝিলিক ও স্বস্তি দেখা গেছে কৃষকের চোখেমুখে। তবে সামান্য ঝড়ো হাওয়ায় শুয়ে পড়েছে কিছু কিছু ক্ষেতের ধানগাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে হাসির ঝিলিক ও স্বস্তি দেখা গেছে কৃষকের চোখেমুখে। তবে সামান্য ঝড়ো হাওয়ায় শুয়ে পড়েছে  কিছু কিছু ক্ষেতের ধানগাছ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৮ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতেরা তেজগং, টিয়া, ধানীগোল্ড, উফশী জাতের ব্রিধান-৩৪, ব্রিধান-৯৩, ব্রিধান-৯৪, ব্রিধান-৯৫, জটাপারি ব্রিধান-৯০ প্রভৃতি জাত রয়েছে। এতে উৎপাদন ধরা হয়েছে ৯১ হাজার ৩১০ মেট্রিক টন ধান।

কৃষকরা জানিয়েছেন, উপজেলার কৃষকরা আমন ফসলের ওপর নির্ভরশীল। এখন আমনের সবুজ চারা থেকে ধান বের হওয়ার উপযুক্ত সময়। বৃষ্টি না হওয়ায় খরায় অনেক সবুজ চারা লালচে হয়ে (জ্বলে) যাচ্ছিল। ১৫ দিন ধরে বৃষ্টির জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে দেখা মেলে সেই কাঙ্ক্ষিত বৃষ্টির। এতে কৃষকরা উচ্ছ্বসিত।

বৃষ্টিপাত না হলে অনেক জমির উৎপাদন কমে যেত।কাঙ্ক্ষিত বৃষ্টিপাতে কৃষকদের মাঝে স্বস্তি ফিরলেও এলাকার কিছু ক্ষেতের ধান সামান্য ঝড়োবৃষ্টিতেই শুয়ে পড়েছে। এতে বেশ ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, অনাবৃষ্টির হাত থেকে আমন ক্ষেত রক্ষায় উপজেলার উঁচু এলাকার জমিতে সেচের ব্যবস্থার প্রয়োজনে বিএমডিএ ও বিএডিসিসহ ব্যক্তি মালিকানাধীন সেচ পাম্প মালিকদের বলা হয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ায় এই মুহূর্তে সেটি আর প্রয়োজন হবে না। তবে কারেন্ট পোকার হাত থেকে আমন ধান  ক্ষেত রক্ষায় পুরো উপজেলা জুড়ে কৃষকদের সচেতনতা সৃষ্টির জন্য ২১ হাজার লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে উঠান বৈঠক ও কৃষকদের নিয়ে মতবিনিময় করা হচ্ছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা