× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

রংপুর অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৮:০৮ পিএম

রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শনকালে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শনকালে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে ৩ বিঘা থেকে ৮ বিঘা খাস জমি নিয়ে সংস্কার করে তা খেলার মাঠ উপযোগি করে গড়ে তোলা হবে। আগামী ৫ বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।’

শনিবার দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শনকালে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৮ বিভাগের স্টেডিয়ামে ইনডোর ফ্যাসিলিটিজ, সুমিংপুল স্থাপনসহ সংস্কার কাজ করা হবে। আমরা প্রকল্প প্রস্তাবনা তৈরী করে বাস্তবায়নের কাজ শুরু করেছি। 

দূর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে তিনি বলেন, দূর্নীতি তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি করা হয়েছে। আমাদের পাশাপাশি দুদকও কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা, ফেডারেশনকে জবাবদিহিতার আওতায় আনা হবে। 

তিনি বলেন, আগামী বছর জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারী, শুটিংসহ ১৫টি ইভেন্ট দিয়ে খেলাধুলার ক্যালেন্ডার তৈরী করা হবে। এই ক্যালেন্ডারের বছরব্যাপী বয়সভিত্তিক খেলাধুলা ও সিনিয়র লেভেলের খেলোয়াররা অংশ নেবেন। 

প্রতিমন্ত্রী বলেন, নতুন কুড়ি স্পোটর্সের প্রথম আসর সফলভাবে সম্পন্ন শেষে দ্বিতীয় আসর আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে উদ্বোধন করবেন। প্রথম আসরের ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে পড়াশুনা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সেখানে গ্রাজুয়েশন পর্যন্ত পরিপূর্ণ খেলোয়ার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করবো।  

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। এ সময় প্রতিমন্ত্রী ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা