× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতা বহিষ্কার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৪৯ পিএম

গলাচিপায় গণঅধিকার পরিষদের নেতা মনির মীরকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ছবি: ভিডিও থেকে

গলাচিপায় গণঅধিকার পরিষদের নেতা মনির মীরকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ছবি: ভিডিও থেকে

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় জনতার হাতে আটক গণঅধিকার পরিষদের নেতা মনির মীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে তাকে আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বহিষ্কারাদেশ জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর তিনি গণঅধিকার পরিষদের ওই পদবি ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়।

গণঅধিকার পরিষদের ২ নম্বর গোলখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মজিবুর রহমান ও সদস্যসচিব মো. রেজাউল হাওলাদার স্বাক্ষরিত বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়েছে।

মনির মীর উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক ছিলেন। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্যও।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় মনির মীরকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে শুক্রবার সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, আটকের সময় মনির মীরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় সাবেক ইউপি সদস্য মনির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত নৌকাসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা