× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:২৬ পিএম

গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: ভিডিও থেকে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: ভিডিও থেকে

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন-ভাতার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার দুপুরের পর চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা হঠাৎ কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে এসে এ বিক্ষোভ শুরু করেন।

এ সময় আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আকস্মিক এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও যানবাহন চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে আজকের মতো ছুটি ঘোষণা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের শিফটে কাজের নির্ধারিত সময় পার হওয়ার পরও শ্রমিকরা উৎপাদন কাজে যোগ দেননি। তারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কারখানা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। একপর্যায়ে বিক্ষোভটি মহাসড়কে গিয়ে পৌঁছায়।

সংবাদটি লেখা পর্যন্ত মহাসড়কে শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা