× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ মধ্যরাত থেকে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৪৪ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১৬:১৭ পিএম

শনিবার (আজ) মধ্যরাত থেকে দেশের সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার (আজ) মধ্যরাত থেকে দেশের সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার (আজ) মধ্যরাত থেকে দেশের সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুত দণ্ডনীয় অপরাধ।


১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এ আইন অমান্য করলে ১  থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। জাটকা রক্ষায় এখন পর্যন্ত পটুয়াখালী প্রশাসনে তেমন কোনো প্রচারাভিযান লক্ষ্য করা যায়নি।

তবে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান পরিচালনা করা হবে জানিয়েছে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ।


অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করবে সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা