বগুড়া অফিস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৩:১০ পিএম
এ বছর বগুড়ার ৫টি শিক্ষ্ঠাষা প্রতিষ্ঠানের (এইচএসসি) কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (আজ) বেলা ১১টার দিকে প্রকাশ করা হয়েছে।
এ বছর বগুড়ায় পাঁচটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (আজ) বেলা ১১টার দিকে প্রকাশ করা হয়েছে।
এ বছর বগুড়ায় পাঁচটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
রাজশাহী বোর্ড এ তথ্য জানিয়েছে। বগুড়ায় কোনো শিক্ষার্থীই পাস
করেনি এমন পাঁচটি প্রতিষ্ঠান হলোÑ বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ,
একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালু উপজেলার
দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং একই উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।
এসব কলেজের মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জনের কেউ পাস করতে পারেনি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে ৩ জনের সবাই ফেল। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ২ জনের সবাই ফেল। এছাড়াও আল্লামার তাকিয়া হাই স্কুলের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনই ফেল করেছে।