× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুর বোর্ডে ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৩:০৬ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১৩:১০ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুর শিক্ষা বোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তবে উদ্বেগজনক বিষয় হলো, বোর্ডের অধীন ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অতীতের তুলনায় এ সংখ্যা রেকর্ড বলে জানা গেছে।

শনিবার সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বোর্ডের সচিব নূর মো. আব্দুর রাজ্জাক।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন।

পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বোর্ড সচিব বলেন, “পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপনের কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হয়েছে। এসব বিষয় পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে”।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা