× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর বোর্ডে অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য

খুলনা অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১২:৪১ পিএম

নোটিশ বোর্ডে ফলাফল দেখছেন শিক্ষার্থীরা। ছবি: ফেসবুক থেকে

নোটিশ বোর্ডে ফলাফল দেখছেন শিক্ষার্থীরা। ছবি: ফেসবুক থেকে

এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫০ শতাংশের নিচে। মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৬৮ জন। পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন ছাত্রীরা। পাসের হার ও জিপিএ-৫ দুই ক্ষেত্রেই তাদের সাফল্য বেশি।

শনিবার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৭ হাজার ৫১০ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১২ হাজার ৭৯১ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৭১৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। তাঁদের মধ্যে ছাত্রী ১ হাজার ৮৭০ জন এবং ছাত্র ১ হাজার ৩৫৮ জন। ছাত্রীদের জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ২৩ শতাংশ, ছাত্রদের ২ দশমিক ৪৮ শতাংশ।

পাসের হারেও ছাত্রীরা এগিয়ে। পরীক্ষায় অংশ নেওয়া ৫৭ হাজার ৯৮০ ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৯ হাজার ১৬৬ জন। তাদের পাসের হার ৫০ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে ৫৪ হাজার ৮১১ ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫০২ জন। তাঁদের পাসের হার ৩৯ দশমিক ২৩ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১১ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট এগিয়ে।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি প্রায় ৭০ শতাংশ। এ বিভাগে ২১ হাজার ৬৫৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ১৬৭ জন। মানবিক বিভাগে ৭৯ হাজার ১৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩০ হাজার ১৯১ জন। এ বিভাগে পাসের হার ৩৮ দশমিক ২১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ১১৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩১০ জন। এ বিভাগে পাসের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ।

ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা