× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের একসঙ্গে দাফন

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১২:৩২ পিএম

শনিবার সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর কবরস্থান মাঠে তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর কবরস্থান মাঠে তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু ও কিশোরের জানাজা শেষে একই কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর কবরস্থান মাঠে তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পাশাপাশি কবরে দাফন করা হয় ছয়জনকে।

এর আগে শুক্রবার বিকালে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের মধ্যে থাকা একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন।

বজ্রপাতের পর বেশ কিছুক্ষণ তারা টং ঘরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বজ্রপাতে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় এ সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা