× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে পোড়ানো হলো ১৩ লাখ টাকার অবৈধ জাল

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৭:৪৫ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৭:৫৭ পিএম

কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ায় কয়েক দফা অভিযানে জব্দ ১৩ লাখ টাকার জাল পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।  ছবি : প্রবা

কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ায় কয়েক দফা অভিযানে জব্দ ১৩ লাখ টাকার জাল পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। ছবি : প্রবা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ায় কয়েক দফা অভিযান চালিয়ে ১৭০টি বেহুন্দী জাল, সাতটি চরগেরা ও একলাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। পরে সেসব জাল পুড়িয়ে দেওয়া হয়।

৪ জানুয়ারি (বুধবার) থেকে ১০ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও  সহকারী কমিশনাররা (ভূমি)।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর এসব জালের ব্যবহার বাড়লে জাটকাসহ সামুদ্রিক ও উপকূলীয় বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণু ও পোনা নষ্ট হবে এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জলজ জীব বৈচিত্র্য নষ্ট হবে। এসব রোধে এ অভিযান চালান হয়েছে। মৎস সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

কোম্পানীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার বলেন, উপজেলার উপকূলীয় এলাকার মেঘনা নদীতে সাত দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১ লাখ মিটার বেহুন্দী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭  লাখ টাকা।

সুবর্ণচর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। এসময় দুইজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত সকল জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন খুবই গুরুত্বপূর্ণ। দেশের উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারি জাল, চটজাল, টং জাল ব্যবহারের মাধ্যমে মাছের ডিম, রেণু ও পোনা বিনষ্ট হচ্ছে। এ কারণে ক্ষতিকর এসব জাল ধ্বংসে অভিযান চালান হচ্ছে।

এসব অভিযানে মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহা. আতাউর রহমান খাঁন, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক  মো. জিয়া হায়দার চৌধুরী, ভোলার জেলার মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লাহ, নোয়াখালী জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা