× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৮:১৭ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে মক্তবের একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আল আমিন নামে এক যুবকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী রেলগেট সংলগ্ন বাইতুন নুর মসজিদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওইদিন রাতেই বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন। 

অভিযুক্ত আল আমিন বর্ণিচর গ্রামের কাইয়ুম মাস্টারের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সোতাশী গ্রামে তার নানা মাওলানা নুর মোহাম্মদের বাড়িতে বসবাস করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি মসজিদ সংলগ্ন এলাকায় খেলতে গিয়ে পিপুল লতার পাকা লাল ফল সংগ্রহ করছিল। এ সময় আল আমিন শিশুটিকে আরও বেশি ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসার মক্তবের মোতাওয়াল্লির কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়। 

এ ঘটনায় শিশুটির মা ও নানি সুষ্ঠু তদন্ত, সন্তানের নিরাপত্তা এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে যুবক আল আমিনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার এক ফুফু বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। আল আমিনের বোন অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাই এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি। 

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মা বাদী হয়ে রাতেই থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এসএম মাসুদুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা