× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৩:৫৭ পিএম

মাধবপাশা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাধবপাশা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে এক ভুয়া চিকিৎসক ও একটি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মাধবপাশা বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় জরিমানা ও তা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রথমে এনএসআই সদস্যরা ছদ্মবেশে রোগী সেজে মাধবপাশা বাজারে তাসলিমা আক্তার আন্নি নামে এক ব্যক্তির চেম্বারে যান এবং চিকিৎসাসেবা নেনে। অভিযোগ অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে মা ও শিশুবিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এ ছাড়া তার নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। এসব তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে একই এলাকায় পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় সনদ ও প্যাথলজিস্ট ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রদান এবং পরীক্ষাগারের পরিবেশ ও ব্যবস্থাপনায় যথাযথ মান বজায় না রাখায় প্রতিষ্ঠানটির ম্যানেজার সাব্বির সরদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডায়াগনস্টিক সেন্টারটির কার্যক্রম নিয়ে এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে গোপনে পর্যবেক্ষণ করছিলেন। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা ইউএনও আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা আবাসিক চিকিৎসক ডা. তুর্য্য অধিকারী, এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও আসমা উল হুসনা বলেন, বাবুগঞ্জ একটি ছোট উপজেলা হলেও এখানে কিছু অসাধু ব্যক্তি চিকিৎসাসেবার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভুয়া চিকিৎসক, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসাসেবার নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারা দেশে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার নামে প্রতারণা প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা