× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের গাড়ির সামনে যুবলীগের মিছিল, প্রত্যাহার এএসআইসহ ৪ পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১০:৫১ এএম

পুলিশের গাড়ির সামনে মিছিলরত যুবলীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

পুলিশের গাড়ির সামনে মিছিলরত যুবলীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এএসআই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের গাড়ি দেখা গেছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থেই গাড়িতে থাকা চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের ভিডিও আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। এমনকি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি প্রকাশ করা হয়। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।

এদিকে, এ ঘটনার পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে। বিক্ষোভের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখছে জেলা পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা