× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটির সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম মারা গেছেন

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২২:৩১ পিএম

কাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

কাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কাজী নজরুল ইসলাম (৮৭) মারা গেছেন।

গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি রাঙামাটি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক, রাঙামাটি রাইফেল ক্লাবের সভাপতি, রাঙামাটি ভোক্তা অধিকার কমিটির সভাপতি ও রাঙামাটি প্রধান ঈদগাহ কমিটির সভাপতিসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনে জড়িত ছিলেন।

তিনি কাপ্তাই উদ্বাস্তু সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে রাঙামাটিতে পাহাড়ি-বাঙালির ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। 

বৃহস্পতিবার বিকালে জোহর শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে (রাঙামাটি পুরাতন স্টেডিয়াম) জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা