× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধুনিক ও মানবিক দেশ গড়তে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২২:০৭ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম

হবিগঞ্জের স্থানীয় শিল্পকলায় ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের স্থানীয় শিল্পকলায় ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, বর্তমান বাংলাদেশকে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলতে চাই, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের সকল ধর্মের লোকজন একজন মানুষ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে চাই, আর তারই সারথী হচ্ছে ছাত্র-ছাত্রীরা। 

বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের স্থানীয় শিল্পকলায় ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, অতীতে সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছিল। ঠিকাদারদের পাশাপাশি কিছু শিক্ষকও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দুর্ণীতি ছিল সবচেয়ে বড় বাধা। দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারনে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। এখন সময় এসেছে ২৪ এর গণঅভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশকে একটি দুর্ণীতিমুক্ত দেশ হিসেবে আমরা গড়ে তোলতে চাই। দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে সারা দেশে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল। ছাত্ররাই নিজের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্টমুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলেছে এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছে। 

তিনি আরও বলেন, কোন ছাত্রী যাতে রাস্তায় ইভটিজিং এর স্বীকার না হয় সে জন্য প্রতিটি গালস স্কুলের সামনে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। তিনি পরে সন্ধ্যায় স্পিকার একজন আইনজীবির শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

হবিগঞ্জে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ, পুলিশ সুপার তারেক মাহমুদ, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল মজীদ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা