× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে পরিত্যক্ত বাড়িতে অভিযান, অস্ত্র, গোলা বারুদ, নগদ টাকাসহ মাদক উদ্ধার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২১:৫১ পিএম

নরসিংদী শহরের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা বারুদ, মাদক, দেশী-বিদেশী অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদী শহরের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা বারুদ, মাদক, দেশী-বিদেশী অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদী শহরের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা বারুদ, মাদক, দেশী-বিদেশী অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে শরীফ ভূইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় অভিযান চালান এসআরবি-১১-এর ডগ স্কোয়াড। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।

সংবাদ সম্মেলনে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের  ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে থানা পুলিশের খোয়া যাওয়া শর্টগানের গুলি থাকতে পারে বলেও ধারনা করছে আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। অভিযান চলাকালে বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি।

অভিযুক্ত শরীফ ভুইয়া ঘোড়াদিয়া এলাকার সোবহান ভুইয়ার ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানে তাকে গ্রেপ্তার করতে না পারলেও তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে, দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই এসআরবি কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, গোপন তথ্যে পরিচালিত এই অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা