× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব স্ট্রোক দিবস

চট্টগ্রামের এভারকেয়ারে পেশেন্ট ফোরাম ও র‍্যালি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম

বিশ্ব স্ট্রোক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব স্ট্রোক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব স্ট্রোক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল, এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির, নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান, নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুর রহমান (আজাদ), নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী এবং নিউরোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী। 

বিনয় কাউল বলেন, ‘স্ট্রোক এমন একটি জরুরি অবস্থা, যেখানে সময়ই সবচেয়ে বড় বন্ধু ও শত্রু হতে পারে। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছালে সুস্থতার সম্ভাবনা বাড়ে, দেরি করলে বাড়ে ঝুঁকি।’ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘লক্ষণ বুঝতে দেরি হলে রোগীর সুস্থ হওয়া, এমনকি বেঁচে থাকার সুযোগও কমে যায়।’ ফোরাম শেষে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা