× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাব-রেজিস্ট্রি অফিসে দুদক, টাকা উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২০:২৪ পিএম

দুদকের একটি দল ঝিনাইদহের উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুদকের একটি দল ঝিনাইদহের উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় রাকিব হাসান নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুদকের একটি দল ঝিনাইদহের উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা ইউএনও রেজওয়ানা নাহিদ।

জানা যায়, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের বিভিন্ন কাজে টিপসই দেওয়ার জন্য সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় রাকিব হাসানের কাছ থেকে ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযুক্ত রাকিব হাসানের দাবি, সাব-রেজিস্ট্রারের নির্দেশনা অনুযায়ী তিনি ওই টাকা নিতেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য জানতে উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন মুন্সির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযুক্ত রাকিব হাসান নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন। পরে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও রেজওয়ানা নাহিদ।

অভিযান সম্পর্কে বক্তব্য জানতে দুদকের সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। 

উপজেলা ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সেখানে যাই। উদ্ধার করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। এ ছাড়া অভিযুক্ত রাকিব হাসানকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা