× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটি ব্যবসায়ীকে হত্যা

‘৩টি গুলির আওয়াজ শুনে গিয়ে দেখি বাবা পড়ে আছেন’

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২০:০৯ পিএম

নিহত ব্যবসায়ী খোরশেদ আলমের মেয়ে প্রেমা আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত ব্যবসায়ী খোরশেদ আলমের মেয়ে প্রেমা আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘আমার বাবা ঘরে ছিলেন। মজিদ ও মোরশেদ তাকে ডেকে নিয়ে যান। তাদের সামনে ডাবের গাড়ি, পেছনে বাবা, মজিদ ও মোরশেদ হাঁটছিলেন। দুই মিনিট পর তিনটি গুলির শব্দ শুনি।

সেখানে যাওয়ার পথে মজিদ ও মোরশেদ দৌড়ে এসে বলেন, ওয়ালিদ ও সোহাগ আমার বাবাকে গুলি করেছেন। গিয়ে দেখি, বাবা পড়ে আছেন। পরে মা-ও আসেন। বাবা তখন ওয়ালিদ ও সোহাগের নাম বলছিলেন।’ কথাগুলো বলেন লক্ষ্মীপুরে গুলিতে নিহত ব্যবসায়ী খোরশেদ আলমের (৪৫) মেয়ে প্রেমা আক্তার (১৯)। গত বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশেই গুলিতে নিহত হন খোরশেদ আলম। পরিবারের অভিযোগ, ইটভাটায় মাটি বিক্রির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

প্রেমা আক্তার বলেন, তার বাবা একসময় বিএনপির কর্মী ছিলেন। তবে রাজনৈতিক নয়, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। ব্রিকফিল্ডের মালিক হিরুসহ তার লোকজন ব্যবসা বন্ধ করতে বাবাকে বারবার হুমকি দিয়েছেন। মৃত্যুর আগে তার বাবা হিরু, ওয়ালিদ ও সোহাগের নাম বলে গেছেন। তাদের গ্রেপ্তার করলে হত্যার রহস্য উদঘাটন হতে পারে।

স্বজনদের দাবি, বুধবার দুপুরে দিলশাদপুর এলাকায় ওয়ালিদের নেতৃত্বে ১০-১২ জন খোরশেদকে এলোপাতাড়ি গুলি করে। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার রাতে নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এর আগে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা