× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৫ পিএম

শ্রীমঙ্গলে আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীমঙ্গলে আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামিকে সাত বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নাসির মিয়া, বিলাল মিয়া, গিয়াস মিয়া ও দুলাল মিয়া। মামলার অন্য দুই আসামি মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং জয়নাল আবেদীনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, আলী ইসলাম ও নাজমিন বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সৎভাই ও তার স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাবানা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মাতিন চৌধুরী বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মৌলভীবাজারে এ ধরনের মামলা দ্রুততার সঙ্গে ধারাবাহিকভাবে নিষ্পত্তি হচ্ছে, যা ন্যায়বিচারের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা