× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইটের সুইচ দিতেই বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৯:১০ পিএম

জাতীয় বার্ন‌ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

জাতীয় বার্ন‌ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাশিমপুর স্কয়ার টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কেষ্টপুর গ্রামে কালা মিয়া শেখের ছেলে মো. রিয়াজুল শেখ (৪০), তার স্ত্রী আরিফা বেগম (৩৫), মেয়ে মোছা. ফারিয়া (১৭), ছেলের বউ মোছা. রোজিনা (১৮),ও রহিম (১)। 

তারা গাজীপুরের কাশিমপুরে সারদাগঞ্জ স্কয়ার গেট সংলগ্ন এলাকা একটি ভাড়া বাসায় থাকি। তারা বর্তমানে জাতীয় বার্ন‌ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রোজিনার স্বামী আকাশ শেখ জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর এলাকার একটি বাসায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে যায়। এতে আগুন পুরো রুমে ছড়িয়ে পড়লে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্নে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

রিয়াজুল শেখের ছেলের বউ মোছা. রোজিনা বেগম জানান, বাসাটিতে মোট তিনটি রুম রয়েছে, যার দুটি রুমে তাদের পরিবার ও পাশের একটি ছোট রুমে অন্য এক দম্পতি ভাড়া থাকেন।  ভাড়াটিয়ারা তাদের রুমে তালা দিয়ে ভোরে কাজে চলে যান।

রোজিনা বেগম বলেন, সকাল সাড়ে আটটার দিকে তার শাশুড়ি তালাবদ্ধ রুমে তীব্র গ্যাসের গন্ধ পান এবং তা তার স্বামী ও শ্বশুরকে জানান। পরে ওই রুমের লোকজনের সঙ্গে ফোনে কথা বলে দরজা খোলা হয়।

ঘর অন্ধকার থাকায় রিয়াজুল শেখ লাইটের সুইচ অন করার সাথে সাথেই সিলিন্ডার থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আকস্মিক আগুনে পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে পাশের রুমে থাকা রিয়াজুল শেখের ছেলে আকাশ এসে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.সুলতান মাহমুদ শিকদার জানান, গাজীপুরের কাশিমপুরের এলাকার একটি বাসায় গ্যাস লিকেসে আগুনের ঘটনায় পাঁচজন আমাদের এখানে এসেছে। 

তিনি জানান, রিয়াজুলের শরীরে ৪০ শতাংশ দগ্ধ, আরিফা শরীরের ৫ শতাংশ, ফারিয়ার শরীরে ৮ শতাংশ, রোজিনার শরীরে ১ শতাংশ ও এক বছর বয়সী শিশু রহিমের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা