× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় প্রতারক চক্র

প্রলোভনের ফাঁদে পড়ে সর্বস্বান্ত সাধারণ মানুষ

খুলনা অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

প্রথমে বিশ্বাস অর্জন, তারপর প্রলোভনের ফাঁদ। কখনও জমি কেনাবেচার কথা বলে, কখনও প্রেমের ফাঁদে, আবার কখনও অনলাইনে চাকরির আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার বানানোর অভিযোগ উঠেছে খুলনায় সক্রিয় একাধিক চক্রের বিরুদ্ধে।

সাম্প্রতিক দুটি ঘটনায় ছয়জন ও তিনজন গ্রেপ্তারের পর সামনে এসেছে প্রতারণার কৌশল। 

গত ২০ অক্টোবর খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে ঢাকার রিয়েল এস্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ অনুযায়ী, খালিশপুরে প্রকল্পের কাজে খুলনায় আসা আলতাফকে জমি বেচার কথা বলে ওই ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে মারধর ও বিবস্ত্র করে জিম্মি করা হয়। কেড়ে নেওয়া হয় এক লাখ টাকা ও মোবাইল ফোন। জোর করে সই নেওয়া হয় একটি ফাঁকা চেকেও।

এ ঘটনায় অভিযান চালিয়ে রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আনজুমান আরা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৫৭ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও সই করা ফাঁকা চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।

অন্যদিকে অনলাইনে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে রবিন নামে এক প্রবাসীর ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম টিম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ ছব্বির হোসেন, স্বাধীন কুমার ঘটক ও শাকিব শেখ। তারা বটিয়াঘাটা থানার লোনাপাড়া গ্রামের বাসিন্দা।

এপিবিএন সূত্রে জানা যায়, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এমএম সালাউদ্দীনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে খুলনার বটিয়াঘাটার বাইনতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড ও ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ভুক্তভোগী রবিন শেখ এ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা করেন। ১২ অক্টোবর করা ওই মামলার পর গ্রেপ্তার ব্যক্তিদের বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার আহাদুজ্জামান মিয়া বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অন্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে। লোভনীয় প্রস্তাবের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা