× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থ সাংবাদিকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৯:০১ পিএম

নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ উপস্থিত থেকে বোরহান আনিসের হাতে অনুদানের চেক তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ উপস্থিত থেকে বোরহান আনিসের হাতে অনুদানের চেক তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পক্ষ থেকে দুই লাখ টাকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরহান আনিসের হাতে অনুদানের চেক তুলে দেন।

দৈনিক সমকাল নগরকান্দা উপজেলা প্রতিনিধি বোরহান আনিস দীর্ঘ দিন ধরে কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। তবু থেমে থাকেনি তার পেশা। 

নিয়মিত তার চিকিৎসার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। বোরহান আনিসকে নিয়ে মিডিয়াতে সংবাদ প্রচারিত হওয়ায় তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নজরে আসায়। তিনি জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে অনুদানের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা