× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াবা লুটে তিন পুলিশ প্রত্যাহার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:২৫ পিএম

সাতকানিয়া থানা। ছবি: সংগৃহীত

সাতকানিয়া থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার তাদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে তিনজনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যরা হলেনÑ সাতকানিয়া থানার এসআই এসএম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।

জানা যায়, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের নির্জন সড়কে পৌঁছালে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামান অভিযুক্তরা।

ট্রাকচালক নাছিরের অভিযোগ, তাকে হাতকড়া পরিয়ে জিম্মি করে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহায়তায় চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়। প্রমাণ মুছতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশ জানায়, প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তিনজনকে ক্লোজড করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা