× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:১৬ পিএম

বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজিচালকের গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজিচালকের গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজিচালকের গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

পরে বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে এ ঘটনা ঘটে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালক আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে ওই তিনজন তাঁর অটোরিকশার গতিরোধ করেন। এ সময় তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তার ভেতরে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করে তল্লাসীর চেষ্টা করেন। এসময় তাঁদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় চালক কাউছার পরিচয়পত্র দেখতে চান। এতে তাঁরা তাঁকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ মিনিট তাঁর সিএনজি অটোরিকশাটি আটকে রাখা হয়। পরে আবু কাউছার বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। 

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান চালানোর কথা জানিয়েছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা দারের পর আজ কুমিল্লার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশে দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা