× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:০২ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় মায়ের সঙ্গে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারকালে কাভার্ডভ্যানের চাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয়।

নিহত দুই বোন মোছা. আরপিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬) উপজেলার তালদিঘি পশ্চিমপাড়ার বাসিন্দা মুখলেছুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদরাসায় পড়াশোনা শেষে দুই বোন তাদের মায়ের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। পথে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা