× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৭:০৬ পিএম

মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। ছবি: ভিডিও থেকে

মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। ছবি: ভিডিও থেকে

টাঙ্গাইলের মির্জাপুরে নীল সাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।

এ ব্যাপারে মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।

তিনি জানান, ব্রেক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা