ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৪:০৪ পিএম
প্রতীকী ছবি
ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী (৪৭) নামের দুই সন্তানের জননীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলা সূয়াপুর ইউনিয়নের ঈশাননগর
এলাকায় নিজ বাড়ির পাশে চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার মো. আজিজুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার
সময় পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে আশাপাশের লোকজন জানান। পরে স্থানীয়
লোকজন এসে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি
উদ্ধার করে।
এ বিষয়ে ধামরাই থানার (ওসি) অপারেশন দেবাশীষ সানা জানান,
মরদেটি উদ্ধার করা হয়েছেÑ তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মরদেটি ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণে প্রস্ততি চলছে।