× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে, সকাল থেকে ভোটার কম

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৩:১৫ পিএম

দু-একজন ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দু-একজন ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। কোথাও কোথাও দু-একজন ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আসমা বেগম বলেন, “ভোট দিলাম। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি আনন্দিত”।

একই কেন্দ্রের ভোটার আবুল হোসেন জানান, জেলার উন্নয়নের জন্য পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।

ভোটার নাবিল হোসেন জানান, জাতীয় নির্বাচনে এবারসহ দুইবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ভোটের পরিবেশ সুন্দর থাকলেও ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ভোট দিয়ে বলেন, “  ভোটগ্রহণ কেবল শুরু হয়েছে। ভোটের পরিবেশ সুন্দর রয়েছে”।

বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, “ভোটের পরিবেশ সুন্দর রয়েছে এবং ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না”।

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা