× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১১:৩১ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬ ১১:৩২ এএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। ছবি: ভিডিও থেকে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। ছবি: ভিডিও থেকে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে এর পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা