বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২১:৩৫ পিএম
বাগাতিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করা হয়। কর্মসূচিতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে জীবাণুর বিস্তার রোধ এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানোর বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এনায়েত হোসেন।
এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।