× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লংমার্চের ৭ দফা দাবি জাতির দাবি মন্তব্য জামায়াত নেতার

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২১:৩১ পিএম

প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী তৃতীয় লংমার্চ কোন একক দলের লং মার্চ নয়। এ লংমার্চে ৭ দফা দাবি দেশের মানুষের দাবি, জাতির দাবি। দেশের ১৮ কোটি মানুষের দাবির লংমার্চ।

সরকার যদি এখনো গণমানুষের কথা না ভাবে, তাহলে লংমার্চের সাত দফা দাবি, এক দফা দাবিতে পরিণত হতে পারে। 

বুধবার প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের মাধ্যমে এই লংমার্চ শুরু হবে। ঢাকা থেকে যাত্রা শুরু ক রে খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। দুপুর তিনটা দিকে যশোর মুড়লীর মোড় পথসভা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া যাওয়ার পথে দুই হাজারের অধিক নেতাকর্মীদের গাড়ি বহরকে স্বাগত জানাতে রাস্তার দুই ধারে থাকবেন কয়েক লক্ষ মানুষ।  

অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, এনসিপির যশোরের আহ্বায়ক নুরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের যশোরের যুগ্ম সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম, এলডিপির যশোরের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।

উল্লেখ্য, এর আগে এই ১১ দলীয় জোটের উদ্যোগে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর অভিমুখে দুইটি লংমার্চ কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা