× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২১:২৬ পিএম

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তৈরি পোশাকশিল্পে শ্রম অসন্তোষ নিরসন ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে আগামী সাত দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

একই সঙ্গে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের নিয়মিত ও বকেয়া মজুরি পরিশোধে কারখানার মালিকদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, মজুরি বোর্ড নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন, অথচ শ্রমিক সংগঠনের নেতা পরিচয় দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সজাগ রয়েছেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের জন্য মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। আগামী সাত দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, শিল্প পুলিশ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মালিক-শ্রমিক প্রতিনিধিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা