× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় সংঘর্ষে নিহত ২, আহত ২৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২১:২৩ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। এ সময় বসতবাড়ি ভাঙচুর, লুটপাট-অগ্নিসংযোজন করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

মাদারীপুর : মাদারীপুরের ঘটমাঝিতে আধিপত্য বিস্তারের জেরে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন। বুধবার ভোর ৩টার দিকে এমদাদ মাতুব্বরের সমর্থকদের বসতবাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ বাচ্চু মোড়লের লোকজন। শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বসতবাড়িতে হামলা ভাঙচুর, লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে ৫০ জন পুলিশ আনা হয়েছে। গত সোমবার হামলার ঘটনায় এমদাদ মাতুব্বরের লোকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বাচ্চু মোড়ল। আজকে আবার পাল্টা হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহত মুজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগের দিন মুজিবুর রহমানের চাচাতো ভাই মতিউর রহমান (৫০) সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডী হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

বেনাপোল (যশোর) : যশোরের শার্শার নিজামপুর ইউনিয়নে এক জমি বারবার বিক্রি করা নিয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ি ঘর ভাঙচুরসহ ৫ ভরি স্বর্ণের গহনা, একটি বিদেশি মোবাইল ফোন ও ৪ লাখ ৩৭ হাজার টাকা লুটপাট করেছে তারা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে শার্শা উপজেলার সোনানদীয়া গ্রামে। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়েছে।
 শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, পুলিশ ঘটনা স্থলে থেকে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলা হলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার পরিবারের সদস্যদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রাকিব নামের এক যুবক ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা