× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বার্ষিক সম্মেলন

রংপুর অফিস

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:৫৩ পিএম

রংপুর নগরীর ধাপ এলাকার একটি হোটেল মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা হেক্স/ইপারের আয়োজনে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বিভাগীয় বার্ষিক সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরীর ধাপ এলাকার একটি হোটেল মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা হেক্স/ইপারের আয়োজনে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বিভাগীয় বার্ষিক সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে দলিত, আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ ও জীবনমান উন্নয়নে সরকারি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

বুধবার নগরীর ধাপ এলাকার একটি হোটেল মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা হেক্স/ইপারের আয়োজনে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের বিভাগীয় বার্ষিক সম্মেলনে তাঁরা এ আহ্বান জানান। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। এতে দলিত, আদিবাসীসহ বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

হেক্স/ইপারের ট্যেকনিক্যাল অফিসার রাইটস এন্ড এনটাইটেলমেন্ট পাপন সরকারের সঞ্চালনা ও দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার পরিচালক মো. আবু জাফর, রংপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক পার্থ বোস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৈষম্যের কারণে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার নানা ধরণের সুযোগ সুবিধা প্রদান করছে। তবে এসকল সুবিধা সম্পর্কে মানুষজন অবগত না থাকায় তা গ্রহণ করতে পারেন না তারা। সরকার কর্তৃক যে সকল সেবা প্রদান করা হচ্ছে তা সম্পর্কে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানুষদেরকে অবহিত করতে হবে।

তারা আরও বলেন, সমাজের বৈষম্য দূরীকরণে দলিত, আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষজনের জীবনমান উন্নয়নে সকলকে ঐক্যকদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সভা, সেমিনারের মাধ্যমে নয়, মাঠ পর্যায়ে তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা