× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকা বাইচ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:৫১ পিএম

বরিশালের উজিরপুরে নৌকা বাইচ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উজিরপুরে নৌকা বাইচ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উজিরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

বুধবার  দুপুর ১২টায় উজিরপুর উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. আলী সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সহসভাপতি মোস্তফাজ্জামান সুমন বালী, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সুমন ও মেহেদী হাসান ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, প্রচার সম্পাদক সুজন হাওলাদার, শাহাদাত হোসেন ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম।

সভায় ইউএনও মো. আলী সুজা নৌকা বাইচ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে প্রতিযোগিতা ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

ইউএনও জানান, নৌকা বাইচ চলাকালে নদীতে কোনো ধরনের মাছ ধরার ট্রলার বা সাধারণ নৌযান চলাচল করতে দেওয়া হবে না। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করবে। প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণের জন্য একাধিক ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নৌকা বাইচকে কেন্দ্র করে নদীপথ ও সড়কপথে উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষ ডুবুরি দলও দায়িত্ব পালন করবে।

উপজেলা প্রশাসন জানায়, নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এছাড়া বরিশাল বিভাগীয় কমিশনারসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মতবিনিময় সভায় নৌকা বাইচকে ঘিরে শৃঙ্খলা, নিরাপত্তা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা